বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সভাপতি শরিফুল সম্পাদক আসাদ মন্ডল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৩ কার্যনির্বাহী কমিটির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ।
গত বুধবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক।
এছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশানুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন-আল-রশীদ, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের প্রভাষক রাকিবুল হাফিজ খান রাকিব, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপকড. মোঃ কামরুজ্জামান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। গত বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৪ জন শিক্ষক ভোট প্রদান করে। এছাড়া ৪টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাকিউর রহমান, ফাইন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com