শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ব্যবস্থাপনা বিভাগকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ন কবির মজুমদার। বহিঃক্রীড়া কমিটির আহ্বায়ক ও সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.কে.এম. শওকত আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনুল হক।এসময় ক্রীড়া পরিচালনা কমিটির সহযোগী অধ্যাপক মোহা. কলিমুদ্দিন, মো. মাহবুব হাসান, মো. রফিকুল ইসলাম, শাহনাজ পারভীন, মো. আব্দুল্লাহ্-আল-মামুন, মো. আবু সাইদ, সহকারী অধ্যাপক মো. হাশেম আলী, মো. আনিছুর রহমান, ড. মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, মো. আশেকুর রহমান, মো. জহুরুল ইসলাম, প্রভাষক মোহা. মিজানুর রহমান, মো. সারোয়ার রহমান, শরীর চর্চা শিক্ষক রবিউল করিমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী-অভিভাবক ও শত-শত ক্রীড়ামোদি দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com