শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় এবারও প্রথম রাবি শিক্ষার্থী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধাতালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে প্রথম স্থান অধিকারী আশিকুজ্জামান রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অন্য শিক্ষার্থীরা হলেন সাদিয়া আনজুম পূর্ণতা (ষষ্ঠ), মাহমুদুল হাসান (দশম), সুমাইয়া খন্দকার মুমু (১৪তম), সাদিয়া মৌ (২৪তম), সাদিয়া ইসলাম (৪১তম), মাইশা তাহরিন একতা (৫৯তম)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১২ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের সই করা চূড়ান্ত ফলাফলে জানা যায়, মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়।
মেধাতালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, আজকের দিনটি আমাদের আইন বিভাগের জন্য বিশেষ এক আনন্দ ও গর্বের দিন। অদম্য এ মেধাবী শিক্ষার্থীরা আবারও প্রমাণ করলো আমাদের ঐতিহ্যবাহী আইন বিভাগই সেরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com