বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সাড়ে তিন যুগ পরে অপারেশন থিয়েটারের মুখ দেখলো কামারখন্দবাসি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার:
প্রায় ৪১ বছর পর চালু হলো কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। সেই সাথে অবশেষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলারবাসির অনেকদিনের অপেক্ষার প্রহর শেষ হলো। হাসপাতাল প্রতিষ্ঠার ৪১ বছর পর বুধবার সকালে উপজেলার জটিবাড়ী গ্রামের স্বপন সরকারের স্ত্রী প্রসূতি হাফিজা খাতুনের সিজার মাধ্যমে আনুষ্ঠানিক অপারেশন চালু হয়। অপারেশন থিয়েটার চালু হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ১৯৮১ সালের ১১ জানুয়ারি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। পরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল। ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করে উদ্বোধন করা হয়। ঐ বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার ও কেনা হয় প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি। অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও অপারেশনের নির্ধারিত চিকিৎসক না থাকায় অপারেশন চালু করা যাচ্ছিলো না।
প্রথম অপারেশন হওয়া হাফিজা খাতুনের স্বামী স্বপন সরকার জানান, আমরা অনেক গরিব মানুষ। দিনমজুরী করে সংসার চালাই। আমার স্ত্রীর সমস্যার কারণে নরমালে সন্তান না হওয়ায় কামারখন্দ হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এই হাসপাতালে অপারেশন চালু না হলে ঋণ নিয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে অপারেশন করাতে হতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, দীর্ঘ প্রতিক্ষার ৪১ বছর পর অবশেষে অপারেশন চালু হয়েছে। এতোদিন অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এই হাসপাতালে অপারেশন চালু করা যাচ্ছিলো না। কামারখন্দে অপারেশন চালু হওয়ায় পাশবর্তী কয়েকটি উপজেলার রোগিরা এখান থেকে বিনামূল্যে সেবা পাবেন। এই হাসপাতালে সন্তান প্রসব হলেই নবজাতককে পুরস্কার দেওয়া হয়।
অপারেশন থিয়েটার উদ্বোধনের সময় সিভিল সার্জন রামপদ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com