বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

সিংড়ায় উচ্চ বিদ্যালয়ে ২ মাসেও নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় হতাশা

Reading Time: < 1 minute

বেল্লাল হোসেন বাবু, নাটোর:
নাটোরের সিংড়ায় পাকিশা উচ্চ বিদ্যালয়ের ৪ টি পদে নিয়োগ পরীক্ষার ২ মাসেও রেজাল্ট প্রকাশ না হওয়া হতাশা দেখা দিয়েছে। স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে কয়েকজন প্রার্থীর কাছ থেকে অর্থ নেয়ার ও অভিযোগ উঠেছে। জানা যায়, গত ১৫ জুলাই দৈনিক করতোয়া ও দৈনিক মানবজমিন পত্রিকায় পাকিশা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী, আয়া, অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী পদে সার্কুলার প্রকাশ হয়। গত ৩০ আগষ্ট নিয়োগ পরীক্ষার ডেট দেওয়া থাকলেও পরীক্ষা স্থগিত হয়। পরবর্তীতে গত ১২ অক্টোবর তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি। এর মধ্যে গত বুধবারে স্কুলের সভাপতি সুষান্ত কুমার মারা যান। দীর্ঘদিনে ও নিয়োগ পরীক্ষার রেজাল্ট না হওয়ায় সমালোচনা ঝড় বইছে। এ বিষয়ে কয়েকজন প্রার্থী অভিযোগ করে বলেন, স্থানীয় একটি চক্র মোটা টাকার বিনিময়ে পছন্দের প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য তৎপর। তাদের কেউ কেউ বলছে রেজাল্ট হলেই তাদের পক্ষে যাবে। এদিকে তারা দীর্ঘদিনে ফলাফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পাকিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, সভাপতি অসুস্থ থাকায় রেজাল্ট প্রকাশ করতে দেরি হয়েছে। দ্রুত ফলাফল প্রকাশ হবে বলে জানান। সম্প্রতি সভাপতি মৃত্যু বরন করায় আরো জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানান। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান বলেন, এতদিনে ও ফলাফল প্রকাশ না হওয়া দুঃখজনক। দ্রুত রেজাল্ট দেয়ার নিয়ম। কি কারনে রেজাল্ট হয়নি, তা দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com