শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সিরাজগঞ্জে ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার লাশ নিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ

Reading Time: 2 minutes

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুরে ঘুষের টাকা ফেরত দেওয়ার দাবিতে মৃত শিক্ষিকাকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছে স্বজনরা। সোমবার (৫ ফেব্রুয়ারী) উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের গোদাগাড়ী চকপাড়া গাড়াবের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মৃত স্কুল শিক্ষিকা রোকেয়া বেগম (৫৫) গাড়াবেড় গ্রামের আব্দুল করিমের স্ত্রী। এমপিওভুক্তির কথা বলে ওই বিদ্যালয়ের সভাপতি কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ও প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম দফায় দফায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন।
মৃত শিক্ষিকা রোকেয়া বেগমের ভাই মিজানুর রহমান বলেন, রোকেয়া বেগম ১৯৯৮ সালে গোদাগাড়ী চকপাড়া গাড়াবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষিকা হিসাবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির কথা বলে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু তার কাছ থেকে দফায় দফায় প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি তিনি বোর্ডে গিয়ে খোঁজ নিয়ে দেখেন তার এমপিওভুক্তি হয় নাই। ইংরেজি শিক্ষিকা হিসাবে যোগ দিলেও বোর্ডে গিয়ে দেখেন তাকে সমাজ বিজ্ঞান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ড থেকে ফিরে এসে তিনি সভাপতি ও প্রধান শিক্ষকের কাছ থেকে ঘুষের টাকা ফেরত চান। টাকা ফেরত দিতে অস্বীকার করায় বাড়িতে এসে টেনশনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। মৃত্যুর পর তার লাশ এলাকায় আনা হলে স্বজনেরা লাশ নিয়ে স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্কুলে একজন শিক্ষিকা নিয়োগ বৈধ হয়নি। তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে। সেই শিক্ষিকা মারা গেছে। এ নিয়ে গ্যাঞ্জাম। ঘটনাস্থলে ইউএনও মহোদয় এসেছেন। এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফরিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং মিমাংসা হয়ে গেছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত শিক্ষিকার স্বজনদের কথা এবং অভিযুক্তদের কথাও শোনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তদেরকে টাকা ফেরত দিতে সময় দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com