বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

সীমান্ত থেকে মাদক এনে সারাদেশে বিক্রি করতো জাহিদা ও ফিজার সিন্ডিকেট

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
ভারতীয় সীমান্ত থেকে মাদক এনে সারাদেশে বিক্রির মাদক সিন্ডিকেটের মূলহোতা জাহিদুল ইসলাম (৩৮) ও ফিজার মন্ডলকে (২৩) গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩। রবিবার (৪ জুন) ভোরে দিনাজপুর সদর পৌরসভার বড় বন্দর নতুনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৫৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জাহিদ দিনাজপুর সদর পৌরসভা এলাকার বড় বন্দর নতুনপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও ফিজার চিরিরবন্দর সুকদেবপুর গ্রামের আব্দুল ওয়াকিব মন্ডলের ছেলে। রবিবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহিদ ও ফিজার দিনাজপুরের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তারা উভয়ে দীর্ঘদিন দরে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ, এমকেডিল সংগ্রহ করতো। পরবর্তীতে বাড়িতে মজুদ রেখে তা সারাদেশে মাদক ব্যবসায়ীর মাধ্যমে খুচরা ও পাইকারীভাবে সরবরাহ করতো। মাদকের রমরমা ব্যবসার অবৈধ টাকা দিয়ে জাহিদ তিনতলা বিশিষ্ট ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে। মাদক ব্যবসার এ সিন্ডিকেটকে গ্রেফতারে র‌্যাব অনুসন্ধানের এক পর্যায়ে রবিবার অভিযান চালিয়ে জাহিদ ও তার সহযোগি ফিজারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবের কাছে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে সারাদেশে বিক্রির কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা করেছে র‌্যাব। সেই সাথে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com