শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে সাংবাদিকের সাথে বিএনপি নেতার মতবিনিময়

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল,সুুন্দরগঞ্জ:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। শুক্রবার সকালে তিনি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগ সরকারের অধিনে তারা নির্বাচন করবেন না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তিনি গাইবান্ধা-১ আসন হতে নির্বাচন করতে পারেন। এছাড়া তিনি বলেন দলীয়ভাবে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সকলে তার জন্য কাজ করব। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম সাহান, উপজেলা বিএনপি’র আহবায়ক বাবুল আহমেদ, যুগ্ম আহবায়ক এম এ গফ্ফার মোল্লা, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, শাহজাহান কিবরিয়া নয়ন, আবু তাহের, মুসা কারিমুল্লাহ, যুবদল সদস্য সচিব আলম জাহান মিন্টু, পৌর যুবদল নেতা আলোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা গোলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সসহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com