বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

সেই বই বিক্রি মামলার তদন্ত পেলেন ডিবি পুলিশ

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা :
গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বিতরণের সেই সরকারি পাঠ্যবই বই বিক্রি মামলার তদন্ত পেলেন গাইবান্ধা ডিবি পুলিশ। বুধবার ডিবির ওসি মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বইয়ের গোডাউন পরিদর্শনসহ মামলার বাদী এবং একাধিক ব্যক্তির নিকট শুনানি গ্রহণ করেন। সোমবার রাতে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের নিকট হতে পিকআপ ভ্যানসহ জব্দকৃত বই , চালক শ্যামল মিয়া ও হেলপার রাসেল মিয়াকে সুন্দরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার তিনজন আসামিকে জেল হাজতে পাঠানো হয়। মঙ্গলবার রাতেই গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হেসেন  মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেন। রোববার বই বিতরণের গোডাউন সুন্দরগঞ্জ ডিড রাইটার (ডি ডাব্লিউ) সরকারি কলেজের হলরুম হতে ২০২৩ শিক্ষাবর্ষের সাড়ে এগারো হাজার বই হলুদ কালারের একটি পিকআপ ভ্যানে করে ঢাকা নেয়ার পথে সিরাজগঞ্জ জেলাধীন বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ সেটি জব্দ করে চালক শ্যামল মিয়া ও হেলপার রাসেল মিয়াকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মোতাবেক বইগুলো সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদের নিকট হতে সংগ্রহ করেছে বলে জানায়। এরপর সুন্দরগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করালে রোববার রাতে মাজেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাবাদে মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে। রাতেই বইয়ের গোডাউন তল্লাশি করে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের পর অবশিষ্ট ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেনির ১১ হাজার ৫০০ নতুন বই গোডাউনে নেই চুরি হয়েছে। গাইবান্ধার ডিবির ওসি জানান, তদন্ত অব্যাহত রয়েছে। একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com