সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এমআর রাসেল হোসাইন, পাবনা :
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশ বরেন্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী স্কয়ার মাতা অনিতা চৌধুরী। আজ রোববার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। অনিতা চৌধুরী স্কয়ার মাতা হিসেবে পরিচিত। তিনি স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্মাপাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার ট্য়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর মা।তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভেকেট শামসুল হক টুকু, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, উপ মহা পুলিশ পরিদর্শক ডিআইজি জিহাদুল কবির, অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক ডিআইজি মিরাজ উদ্দিন আহমেদ,অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক ডিআইজি শেখ রফিকুল ইসলাম,সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী,সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, চেম্বার অব কমার্সের পরিচালক রুহুল আমিন বিশ্বাস, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন, আবুধাবী কনসাল্টেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল হালিম আহমেদ, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক এবং বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম, আগামীকাল তাঁর পাবনার বৈকুন্ঠপুর বাংলো বাড়ি এসট্রাসে অন্তষ্ট্যিক্রিয়া সম্পন্ন হবে।