বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

স্কুলের আম পাড়া কেন্দ্র করে মারপিট,থানায় মামলা,আটক-২

Reading Time: 2 minutes

বাঘা উপজেলা রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় স্কুলের আম ভাঙ্গাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটছে। এতে কাফাতুল্লাহ নামের একজন আহত হয়েছে।আহত কাফাতুল্লাহ উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের আহবায়ক কমিটির সভাপতি ও বাঘা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি। বিদ্যালয়ের আম বিক্রীর ইস্যূ নিয়ে বিদ্যালয় কমিটির পূর্বের সভাপতি আফাজ উদ্দিন এর সাথে বর্তমান সভাপতি কাফাতুল্লাহর মধ্যে মারপিট এর ঘটনা ঘটেছে । শনিবার (১২ মে) সকালে উপজেলার মনিগ্রাম বাজারে এই মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কাফাতুল্লাহ বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশ ২ জন কে আটক করেন। আটককৃতরা হলেন,বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি আফাজ উদ্দিন ও সাহীন আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিগত ৮বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন আফাজ উদ্দিন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হন একই এলাকার কাফাতুল্লাহ সরকার।

কাফাতুল্লাহ সরকার জানান, গত পহেলা মে ২০২১ ইং তারিখ মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আম বিক্রীর জন্য মাইকিং এর মাধ্যমে উন্মুক্ত ডাকের আয়োজন করি। এ ডাকে মাত্র ১০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ৪৫ হাজার টাকা দাম বলেন। এ দাম কমিটির মনোপ্রত না হলে আম বিক্রী স্থগিত করা হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, প্রতিপক্ষরা অনেক ব্যবসায়ীকে ঐ ডাকে অংশ গ্রহণ করতে দেয়নি। ফলে উক্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মৌখিক আলোচনার মাধ্যমে এ বছরের আম নিজেদের তত্তাবধায়নে ঢাকায় চালান দেয়ার সিদ্ধান্ত নেন।

মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, ইতোমধ্যে দুই দফা আম ভেঙ্গে ১০৫ ক্যারেড (ঝুরি) আম ঢাকায় চালান দেয়া হয়েছে। আর এটি মানতে পারেননি পূর্বের কমিটির সভাপতি আফাজ উদ্দিন ও তার লোকজন। তারা শনিবার সকাল ১১ টার সময় মনিগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকের নিচে বর্তমান সভাপতি কাফাতুল্লাহকে একা পেয়ে আকষ্মিক ভাবে আক্রমন করে তাকে মারপিট করেন। এ সময় বাজারের লোকজন এসে তাকে রক্ষা করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় চার জনকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করেছেন বর্তমান সভাপতি কাফাতুল্লাহ। তাঁর অভিযোগ পেয়ে প্রধান আসামী সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ তার অপর সহযোগী শাহিন আলমকে আটক করা হয়েছে। বাঁকি দু’জনকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com