সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

স্থানীয়দের সাথে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ: উত্তপ্ত ক্যাম্পাস, দোকানপাটে আগুন

Reading Time: < 1 minute

মোঃ শিবলী সাদিক রাজশাহী।
বাসের ভাড়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে। শনিবার (১১ মার্চ) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট অবরোধ করে দুপক্ষ অবস্থা নেয়। এসময় বিনোদ পুর বাজারের বেশ কিছু দুকানে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজ বাড়ি বগুড়া থেকে বিশ্ববিদ্যালয় আসার সময় বাসের ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। সন্ধ্যা ৬ টায় মোহাম্মদ নামের ঐ বাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ছিল। বিনোদনপুর বাজারে আসলে বাসের লোকজনের সাথে রাবি শিক্ষাথীদের ভাড়া নিয়ে সমস্যা হয়। পরে কাউন্টারে আসলে স্থানীয়দের সাথে কথা কটাকাটিতে সংঘর্ষ বড় রূপ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে বিনোদপুর গেইটে জড়ো হওয়া শুরু করে। এদিকে স্থানীয়রাও গেইটের অপর পক্ষে অবস্থান নেয়।
এক পর্যায়ে দুই পক্ষে রাজশাহী -ঢাকা মহাসড়কে মধ্যে ইট পাটলকেল দিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এখন পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com