সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক খালেদা আক্তার এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমন আলীর সঞ্চালনায় খেলাটি উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও লক্ষীকুন্ডা ইউপি সদস্য জিয়াউল ইসলাম। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব আল মামুন৷ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফুটবল খেলায় সপ্তম শ্রেণী একাদশ ও নবম শ্রেণী একাদশ খেলার প্রথমার্ধে ১-০ গোলে নবম শ্রেণী একাদশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ১-১ গোলে অমিমাংসিত শেষ হয়। ট্রাই-ব্রেকারে সপ্তম শ্রেণী একাদশকে পরাজিত করে নবম শ্রেণী একাদশ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফুটবল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী ইমন ও সর্বোচ্চ গোলদাতা রুদ্র৷ খেলা শেষে বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স আপ দল সহ শ্রেষ্ঠ খেলোয়ার এবং সর্বোচ্চ গোলদাতার মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। আলোকিত সমাজ গড়ার জন্যও আজকের শিশুরা এই খেলায় ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com