বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্বর্ণপদক পাচ্ছেন রাবির ১০৩ শিক্ষার্থী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের প্রথম স্থান অর্জনকারী ১০৩ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি (সোমবার) কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম। তিনি বলেন, বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, মমতাজউদ্দিন স্বর্ণপদক, ডা. এ কে খান স্বর্ণপদক এ তিন ক্যাটাগরিতে ১০৩ শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি আরও বলেন, স্বর্ণপদক তুলে দেয়ার আগে এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। জানা গেছে, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামকে আধুনিকায়ন করতে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন, টাইলস, প্রায় দুই হাজারেরও অধিক আসনসহ থাকছে আধুনিক সোফা ও ওয়াশরুমের ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com