বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সড়কে চলবে ইজিবাইক মহাসড়কে না-আপিল বিভাগ

Reading Time: < 1 minute

নিউজ ডেক্স t
ইজিবাইক মহাসড়ক থেকে অপসারণের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের সড়ক শব্দটি সংশোধন করে মহাসড়ক যুক্ত করেন। পাশাপাশি রুল নিষ্পত্তি করতে বলা হয়।
এর আগে বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৫ ডিসেম্বর থেকে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও সড়ক থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ইলেকট্রিক থ্রি-হুইলার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে কয়েকজন সদস্য । আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশ সংশোধন করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারিদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিট দায়ের করা হয়।
হাইকোর্টের রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকার এবং এর নির্মাণ (কনস্ট্রাকশন) বন্ধে বিবাদীদের নিষ্ক্রিস্ত্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন। শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলর জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীর আইনজীবী জানান, সরকারের সিদ্ধান্ত আছে মহাসড়ক ছাড়া অন্য সড়কে ইজিবাইক চলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com