মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

হল কক্ষে রাবি শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
হলের নিজ কক্ষে থাকা অবস্থায় বুকে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। শুক্রবার রাত সাড়ে ১১টায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তার বাসা নোয়াখালী। তিনি ওই হলের ৩৪১ নং রুমে থাকতেন। ওই শিক্ষার্থী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই ও রুমমেট।
আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, অনেকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেওয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া দাওয়াও করেছে। তবে আহত জয়দেব বলেন তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। তবে আসল ঘটনা জানি না।
এ বিষয়ে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে আসি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তবে সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com