বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনস প্রশিক্ষণ কর্মশালা শুরু

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি :
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিজনেস স্টাডিজ ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “পাইথন অ্যাপ্লিকেশনস (মডিউল-২) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় আইকিউএসি কনফারেন্স রুমে তিন দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো শিক্ষকমন্ডলীগণের দক্ষতা বৃদ্ধি করা। তিনি বলেন, একজন শিক্ষক লেকচারার হিসেবে যোগদান করার পরপরই আমরা তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছি। শুরু থেকেই আমরা কোয়ালিটির উপর গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, আমাদের অনেকের মাঝে প্রবণতা আছে কত সহজে একটা পাবলিকেশন করা যায়, এসব পরিহার করতে হবে। মানসম্পন্ন গবেষণার দিকে নজর দিতে হবে। তিনি বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ধারণা ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। গবেষণা ক্ষেত্রেও নতুন ধারণা ও প্রযুক্তির ছোয়া লেগেছে। এর সাথে আমাদেরকেও মানিয়ে নিতে হবে। এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা আমাদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে। পাইথনের পর আমরা ব্লক চেইন এর উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের চেষ্টা করবো। এ ধরণের প্রশিক্ষণ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com