বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

হাবিপ্রবিতে সম্মিলিত সাংগঠনিক ঐক্যের ডাক

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন,হাবিপ্রবি দিনাজপুর :
সম্মিলিত ঐক্যের ডাক দিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে ত্রাণ সংগ্রহ ও অর্থ উত্তোলন করছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনগুলো। অর্ক সাংস্কৃতিক জোট, সেঁজুতি, এইচএসটিইউ মুনা, এসডিসিএইচ, এইচএসটিইউ এডভেঞ্চার ক্লাব,এইচএসটিইউ ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ, রেডক্রিসেন্ট সোসাইটি, রোটার ্যক্ট ক্লাব অব এইচএসটিইউ, গ্রীন ভয়েস, এইচএসটিইউ মজার স্কুল, আইএএএস বাংলাদেশ, প্রথম আলো বন্ধুসভা, এইচএসটিইউ ফটোগ্রাফিক সোসাইটি, এইচএসটিইউ ফিল্ম ক্লাব, এইচএসটিইউ রিসার্চ সোসাইটি, আই’ইইই এইচএসটিইউ, সেভ ইয়ুথ অর্গানাইজেশন সহ প্রায় ২৭ টি সংগঠন এতে অংশ নিয়েছে।
ক্যাম্পাস, শহর এবং আশপাশের হাট বাজার থেকে অর্থ সংগ্রহ করছেন তারা। উত্তোলনকৃত অর্থ এবং ত্রাণ পৌঁছে দেওয়া হবে বন্যার্তদের নিকট। দক্ষিণাঞ্চলের এ বন্যায় উদ্বাস্তু হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। তাদের পুনর্বাসনেও এ অর্থ ব্যয় হতে পারে বলে জানান কয়েকজন শিক্ষার্থী।
এছাড়াও বন্যার্তদের সহায়তা প্রদান করতে অনুষদীয়, বিভাগীয় টিম গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষার্থী মারফত জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ৯ টি অনুষদ ও আলাদা আলাদা বিভাগে টিম গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে অনেকেই কাজ শুরু করে দিয়েছেন। এছাড়া বানভাসিদের ত্রাণ সহায়তায় সাড়া দিচ্ছেন শিক্ষকেরাও। রসায়ন বিভাগের শিক্ষক প্রভাষক রেজাউল করিম বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও আপোষহীন। বর্তমানে ত্রাণ সহায়তা এবং বন্যা পরবর্তীতে বাস্তুহারাদের পুনর্বাসনে আমাদের সবার এগিয়ে আসা উচিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com