শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

হাবিপ্রবি উপাচার্যের রসায়ন বিভাগের গবেষণা কার্যক্রম পরিদর্শন

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর :
সম্প্রতি রসায়ন বিভাগের রিসার্চ ল্যাবরেটরি পরিদর্শন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। গবেষণা কার্যক্রমে রসায়ন বিভাগের অগ্রগতি প্রত্যক্ষ করতে তিনি রিসার্চ ল্যাবরেটরি পরিদর্শন করেন। এসময় গবেষণা কার্যক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম উপাচার্যকে অবহিত করেন। পরে তিনি কয়েকটি গবেষণা কার্যক্রম প্রত্যক্ষ করেন। গবেষণা কার্যক্রম ও নতুন যন্ত্রাংশ সংযোজন দেখে উৎসাহ প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মামুনুর রশীদ, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম আবু সাঈদ। রসায়ন বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, একসময় দেখতাম খুব অল্প পরিমাণ যন্ত্রাংশ ছিল এখানে। এখন রিসার্চ রুমে ঢুকলেই ভালো লাগে। অনেক কিছু হয়েছে। আবার অনেক যন্ত্রাংশও প্রয়োজন। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক কাজ করছি। আশা রাখি শীঘ্রই ভালো কিছু পাবো। আরেক শিক্ষার্থী ফাকীদ শারমিন সৃষ্টি বলেন, আমাদের শিক্ষকগণ সর্বদা আমাদের গবেষণামনস্ক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।তারই ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করে যাচ্ছি।আশা করি খুব শীঘ্রই আরো ভালো কিছু ফলাফল পাবো।তবে ল্যাব ফ্যাসিলিটি গুলো আরও বেশি হলে আমরা আরও আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ দিতে পারতাম। গবেষণা কার্যক্রমে বিভাগটির তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ ও মাস্টার্স ডিগ্রির ৩০ জন শিক্ষার্থী কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com