বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

হাবিপ্রবি বন্ধুসভার দুইদিনব্যাপী বই মেলার উদ্বোধন

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে দুইদিনব্যাপী অমর একুশে বইমেলা-২০২৩। প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা পঞ্চমবারের মতো এ বইমেলার আয়োজন করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টিএসসির নিচ তলায় বইমেলার উদ্বোধন করেন হাবিপ্রবি’র উপাচার্য(রুটিন দায়িত্ব) প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, ইইই বিভাগের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি প্রক্টর জুয়েল সরকার সহ অন্যান্যরা। এ সময় প্রধান অতিথি বলেন, মাতৃভাষার দাবিতে আত্মদানের এক অভুতপূর্ব অধ্যায় সংযোজিত হয়েছে মানব ইতিহাসে। তরুণ প্রজন্মকে এসব ইতিহাস জানাতে বইমেলার বিকল্প নেই।  হাবিপ্রবি বন্ধুসভার সভাপতি নাহিদুল ইসলাম হৃদয় জানিয়েছেন, প্রতিবছরের ধারাবাহিকতায় ভাষার মাস স্মরণে প্রথম আলো বন্ধুসভা এবারও বইমেলার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবারও সাড়া দিবে বলে প্রত্যাশা করছেন তিনি। ১১ টি স্টলে গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ, ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন রকমারি বইয়ের সংগ্রহ নিয়ে আয়োজিত দুইদিনব্যাপী এ বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, বছর ব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বইমেলার নিয়মিত আয়োজন করে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com