বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

২ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ রাবি শিক্ষার্থীকে মারধরের সত্যতা পেল তদন্ত কমিটি

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে হলে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে হত্যার হুমকির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। ইতোমধ্যে প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। এতে অভিযুক্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট এক শিক্ষক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১২ ফেব্রæয়ারি রাতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ও যুগ্ম সম্পাদক সোলাইমানের বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃষ্ণ রায়কে কক্ষে ডেকে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ ফেব্রæয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষার্থী দাবি করেন, তাকে মারধর ও হত্যা করে শিবির বলে চালিয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় গত ১৫ ফেব্রæয়ারি সন্ধ্যায় সোহরাওয়ার্দী হল প্রশাসন আবাসিক শিক্ষক অনুপম হীরা মÐলকে আহŸায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে তদন্ত কমিটি কয়েক দিন বিলম্বে প্রতিবেদন জমা দেয়। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক বলেন, কৃষ্ণকে মারধর ও হত্যার হুমকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা অনাবাসিক। এ জন্য তাদের সিট বাতিল করা যাবে না। তবে তাদের যাতে ভবিষ্যতে আবাসিকতা না দেওয়া হয়, সে জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের জন্য প্রশাসনের কাছে সুুপারিশ করা হবে।
এ বিষয়ে তদন্ত কমিটির আহŸায়ক অনুপম হীরা মÐল বলেন, আমরা ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করেছি প্রকৃত ঘটনা জানার। সেই অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা বিকেলে প্রতিবেদন খুলব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com