মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল।

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালনে রংপুর মহানগরবাসীকে আহ্বান জানিয়ে সংগঠনগুলোর নেতারা। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকে হরতাল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর মহানগরবাসীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছে যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলন ও সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম। এর আগে গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। এর আগে ২৯ অক্টোবর রংপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনও সদস্য সচিবসহ তিনজনকে আটক করা হয়। ওইদিন আরও ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com