শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ নীলফামারী
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।এতে ব্যবসা প্রতিষ্ঠান দুটি’র আসবাবপত্র, মালামাল, নগদ অর্থ আগুনে পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার দিনগত রাত ১ টার সময় উপজেলার নিতাই ইউপির পানিয়াল পুকুর বেলতলির বাজারে এ ঘটনাটি ঘটে।এলাকাবাসি জানান, শুক্রবার রাত ১টায় জাকিরের জান্নাতি বেকারির থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে জান্নাতি বেকারির মালিক জাকিরের এবং পার্শ্ববর্তী হেলেন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ফরহাদুজ্জামানের মনিহারি ও হার্ডওয়ারের গোডাউন থাকা রক্ষিত মালামাল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।পরে খবর পেয়ে কিশোরগঞ্জের দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক মন্ডল জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন পুরোপুরি নির্মূল করতে প্রায় ঘন্টা খানেক সময় লাগে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com