বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থ-দের ভিজিডির চাল বিতরণে নয় ছয়।

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের আওতায় ২১০ জন দুস্থ নারীকে ভিজিডি কর্মসূচির আওতায় এনে প্রতিমাসে ৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
এ বরাদ্দে জন প্রতি ৩০ কেজি ওজনের একটি করে চালের বস্তা দেয়ার নিয়ম থাকলেও তা দেয়া হয়নি। 
বরং প্রতিটি বস্তা থেকে ৪/৫ কেজি চাল বাহির করে নিয়েছেন, ইউপি চেয়ারম্যানের লোকজন।
সংবাদ পেয়ে গণমাধ্যমকর্মী রোববার সরেজমিনে দিয়ে কয়েকজন কার্ডধারীর সঙ্গে কথা হলে, তারা চেয়ারম্যানের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক।
তারা জানান, ভিজিডির চাল সরকার প্রতি নামে ৩০ কেজির একটি করে বস্তা দিয়ে থাকে।
এবার চাল উত্তোলন করে দেখি, প্রতি বস্তায় ৪ থেকে ৫ ও ৬ কেজি চাল কম হয়েছে।
বস্তায় চাল কম নিয়ে প্রতিবাদ করলে আগামীতে তাদেরকে চাল দেয়া বন্ধ করা হবে বলে হুমকিও  দিয়েছেন চেয়ারম্যান বাহিনী।
আছিয়া বেগম নামের একজন কার্ডধারী বলেন, ‘হামাক ৩০ কেজি চাউলের বস্তা না দিয়ে বালতি দিয়ে চাউল দিছে, সে চাউল মাপিয়ে দেখি ২৫ কেজি হয়।
কার্ডধারী শিল্পী বেগমের স্বামী বাহার উদ্দিন বলেন, ‘হামাক যখন চাউল দিছে তখন চেয়ারম্যান আছিল, বালতি দিয়ে চাল মাপি দিছে, সেই চাল পনে ২৭ কেজি হইছে।
বিষয়টি জানার জন্য ইউপি চেয়ারম্যান নজমুল হুদা এ বিষয়টি অস্বীকার করে বলেন, এসব ফালতু অভিযোগ।
আবারও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়সার-কে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, ভিজিডির চাল বিতরণে অনিয়মের বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, যে কোন কার্ডধারী অভিযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com