বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

জেলা পরিষদের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও কেশরহাট পৌর মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ ও মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। শনিবার রাত সাড়ে ৭টায় মহানগরীর বোয়ালিয়া থানার মোড়ে অবস্থিত চেম্বারে এ ফুলেল শুভেচ্ছা জানান তারা।এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও শুভডাঙ্গা, গোবিন্দপাড়া, বাসুপাড়া, গনিপুর, বড় বিহানালী, কাচারী কোয়ালী পাড়া এবং নরদাশ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, আওয়ামী লীগ নেতা রুস্তম আলী, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সদস্য আশরাফ উদ্দিন খান, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com