বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পৃথক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট  সহ ২ জন আসামী আটক

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পৃথক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট  সহ ২ জন আসামী আটক

Reading Time: < 1 minute

মোঃ-হাবিবুর রহমান, নওগাঁ :
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক পৃথক দুটি অভিযান চালিয়ে  ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন আসামী আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। গতকাল বুধবার  ০৫ নভেম্বর ২০২৫ তারিখ চকচন্ডি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছার রহমান এবং বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী উভয়ের নেতৃত্বে বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে আমইতাড়া বাজার এবং ভেরম সোনাদিঘী এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ৭১ পিস (২৮ পিস + ৪৩ পিস) ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন চোরাকারবারী যথাক্রমে মোঃ শহিদুল ইসলাম (৩৭), পিতা-মৃত নুর মোহাম্মদ, গ্রাম-চক প্রসাদ, পোস্ট-চক তৈয়ব, থানা-ধামইরহাট এবং জহন সরেন (৩০), পিতা-মৃত গুদরাই সরেন, গ্রাম-সোনাদিঘী, পোস্ট-রঘুনাথপুর, থানা-ধামইরহাট উভয়ের জেলা নওগাঁকে আটক করতে সক্ষম হয় । আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে । যাহার মামলা নম্বর-০৯, তারিখ-০৫ নভেম্বর ২০২৫ এবং মামলা নম্বর-১০, তারিখ-০৬ নভেম্বর ২০২৫ )। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।উপরিল্লিখিত ঘটনা আপনার বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com