সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

নওগাঁর মান্দায় সমবায় সমিতি ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ, নওগাঁ:
নওগাঁর মান্দায় মটগাড়ী আদর্শ কৃষি সমবায় সমিতি লিঃ এর প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে, ওই সমিতির সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেন ওই সমিতির সদস্যরা। মঙ্গলবার ১৯ এপ্রিল সকাল ১১ টায় উপজেলার প্রসাদপুর ইউপির মঞ্জিলতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আঃ সালাম, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাইফুদ্দিন মাস্টার্স, সমিতির সদস্য বিলকিছ, রাবেয়া, আফরোজা, কায়েম উদ্দীনসসহ, প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে ।
এসময় বক্তারা মটগাড়ী আদর্শ কৃষি সমবায় সমিতির কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন ও আয় ব্যয়ের হিসাব করে সঞ্চয়ের টাকা সদস্যদের মাঝে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com