রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর উপহার ও ভিজিএফ সহায়তার অর্থ বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল করিম সবুজ (নওগাঁ) :
নওগাঁর মান্দায় ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মে) সকাল ১০ টায় ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার সরদারের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রতেকটি পরিবারকে ৪৫০ টাকা করে মোট ১২৪৭ টি পরিবারের মাঝে ৫ লক্ষ ৬১ হাজার ১৫০ টাকার নগদ অর্থ বিতরন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো.এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীপুর রহমান,সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নগদ অর্থ বিতরণের পাশাপাশি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং সবাইকে মাক্স বিতরণ করেন ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার সরদার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com