শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনা পুলিশ সুপার কার্যালয়ে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reading Time: 2 minutes

সারাবংলা ডেক্স: আজ ১৩ এপ্রিল মঙ্গলবার,২০২২ পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এ সময় জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোার্ট পুলিশ পরিদর্শক, টিআই , পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মার্চ মাসে সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। আগামীকাল ১ লা বৈশাখ বাংলা নববর্ষ ও আসন্ন ঈদুল ফিতরে জেলার যানজাট নিয়ন্ত্রন, আইনশৃংখলা রক্ষায় সকলকে নির্দেশনা প্রদান করা হয়।এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৫ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার পাবনা।
পুরস্কার প্রাপ্তরা হলেন
মার্চ/২০২২ খ্রিষ্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ
শ্রেষ্ঠ সার্কেল অফিসার সজীব শাহরীন, সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল, পাবনা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা, পাবনা।
শ্রেষ্ঠ এসআই(নি.), মোঃ আতিকুল ইসলাম, এসআই (নি.), ঈশ্বরদী থানা, পাবনা।
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার আবু হেনা মোস্তফা নোমান, টিআই, সদর ট্রাফিক, পাবনা।
শ্রেষ্ঠ এএসআই(নি.), মোঃ আলী আকবর, এএসআই (নি.), সাঁথিয়া থানা, পাবনা।
ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, অরবিন্দ সরকার, অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা, পাবনা।
সাঁথিয়া থানায় লাশঘর স্থাপন করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, আসিফ মহাম্মদ সিদ্দিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, সাঁথিয়া থানা, পাবনা ।
ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার, ডাকাতির মালামাল উদ্ধার করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, কমল কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক(তদন্ত), সাঁথিয়া থানা, পাবনা।
হিরোইন উদ্ধার ১০০ গ্রাম, আইন-শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, মোঃ শহিদুল ইসলাম,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ঈশ্বরদী থানা, পাবনা।
ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, মোঃ জুবাইদুল ইসলাম, এসআই(নি.), বেড়া মডেল থানা, পাবনা।
চুরি মামলার রহস্য উদঘাটন করতঃ আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, সুব্রত কুমার ঘোষ, এসআই(নি.), চাটমোহর থানা, পাবনা।
শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, মোঃ আশাবুর রহমান, এসআই(নি.), ডিএসবি, পাবনা।
গাঁজা-৫০০ গ্রাম, ইয়াবা-১০ পিচ, ফেন্সিডিল-১৭ বোতল, হেরোইন-৩৫ গ্রাম, উদ্ধার করতঃ আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন, মোঃ আমিনুর রহমান, এসআই(নিঃ), জেলা গোয়েন্দা শাখা, পাবনা।
পুলিশের বিভিন্ন নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন, মোঃ আব্দুল মোত্তালেব, কনস্টেবল/1385, পুলিশ লাইন্স, পাবনা।
বিশেষ পুরস্কার পেয়েছেন, মোঃ শাহাদাত হোসেন, কনস্টেবল/1230, পুলিশ অফিস, পাবনা।
জেলা পুলিশ সুপারের ফেসবুক থেকে নেওয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com