মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বরেণ্য সাংবাদিক দৈনিক ডাক প্রতিদিন’ এর ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব জালাল আর নেই

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক;
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাক প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক
হাবিব আল-জালাল (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। তিনি
কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি প্রথমে করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে
চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কদিন পরেই পরেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে
প্রথমে কুমিল্লা ও পরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুম হাবিব আল জালাল জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সোমবার সকাল ১০টায় তার নিজ বাড়ি বলারামপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের
বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তার মৃত্যুতে কুমিল্লায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কুমিল্লা
প্রেসক্লাবসহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক
প্রকাশ করে আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ( মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।)

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com