শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বিয়ে করতে গিয়ে ব্যাংক কর্মকর্তা শ্রীঘরে

Reading Time: < 1 minute

আব্দুল বাসেদ নোয়াখালী :
নোয়াখালী হাতিয়ায় যৌতুকের জন্য নির্যাতন ও বিয়ের তিন দিনের মাথায় দ্বিতীয় বিয়ের চেষ্টা করার অভিযোগে আব্দুল বাতেন রাজিব (২৭) নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আটককৃত আব্দুল বাতেন রাজিব হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের চর কৈলাস গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। সে কোম্পানীগঞ্জের বসুরহাট পুবালী ব্যাংকে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা য়ায়, গত ২২শে জুলাই আব্দুল বাতেন রাজিবের সঙ্গে তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ডা.আলী আকবর হোসেনের মেয়ে তাছলিমা আকতার শিউলির বিয়ে হয়। এরপর ২৬ জুলাই হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শুন্যচর গ্রামের মাষ্টার আব্দুল আলিম রুবেলের মেয়েকে বিয়ে করার জন্য যায় ওই ব্যাংক কর্মকর্তা। খবর পেয়ে শাশুড়ী হোসনে আরা বেগম বাদী হয়ে জামাতা আব্দুল বাতেন রাজিব ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামী করে মঙ্গলবার সকালে হাতিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে কোট হাজতে প্রেরণ করেন । ভূক্তভোগী তাছলিমা আকতার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মৎস্য বিভাগে কর্মরত। এ বিষয়ে দ্বিতীয় কনের বাবা মাষ্টার আব্দুল আলিম রুবেল জানান, আব্দুল বাতেন রাজিব আমার মেয়েকে দেখার জন্য আসলে পুলিশ আমার বাড়ির সামনে থেকে তাকে আটক করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com