মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বৃক্ষসখা সুন্দরগঞ্জ’র উদ্যোগে বৃক্ষরোপণ

Reading Time: < 1 minute

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা:
গাছ লাগাই, প্রকৃতি সাজাই, পরিবেশ বাঁচাই, এই শ্লোগানকে ধারণ করে ধারাবাহিকভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘বৃক্ষসখা সুন্দরগঞ্জ’র উদ্যোগে ডাক বাংলো ব্রিজের পাশে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষ প্রেমিক সংগঠন ‘বৃক্ষসখা সুন্দরগঞ্জ’ এর সাবেক নাম পুষ্পিত সুন্দরগঞ্জ। শনিবার বিকালে কৃষ্ণচূড়া, পলাশ, জারুলসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক, ফুলদানকারী, ফলদ, ঔষধি, বিরল ও বিপন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির সদস্যরা নিজের গাঁটের পয়সা খরচ করে বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করে আসছেন। ইতোপূর্বে ‘বৃক্ষসখা সুন্দরগঞ্জ’র লাগানো বঙ্গবন্ধু চত্বরের গাছগুলো ফুল দেওয়া শুরু করেছে। এছাড়াও মহিলা কলেজ, উপজেলা চত্বরের বাগানে, তারাপুর রাস্তার পাশে, সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস মাঠেও লাগানো গাছ গুলোতে ফুল আসতে শুরু করেছে। সংগঠনটির সংগঠক কঙ্কন সরকার জানান, এটি পুরোটাই স্বেচ্ছা খরচ ও স্বেচ্ছা শ্রমে পরিচালিত। আমাদের পরিকল্পনা সমগ্র সুন্দরগঞ্জকে গাছে গাছে সাজিয়ে তোলা। সংগঠনের প্রধান সমন্বয়কের ভূমিকায় আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকার। আরও আছেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞা, অবসর প্রাপ্ত শিক্ষক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব বীরেন সরকার মিন্টু, ফারুক আহমেদ, বায়েজিদ বোস্তামী, চন্দন সাহা বাপ্পী, কাজল রায়, হাসান রোকন, নাজমুস সাকিব, আমিনুল ইসলাম পিপুল, ননী গোপাল, রতন বর্মণ, আরিফুর রহমান, আল আমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com