বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

বেড়া পৌরসভার সিএন্ডবি মঞ্জুর কাদের কলেজ গেটে নকল সার্টিফিকেট তৈরির সময় হাতেনাতে ধারা

রাকিব কম্পিউটার এবং আকাশ কম্পিউটার, দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান। রাকিব কম্পিউটার এবং আকাশ কম্পিউটার, দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

রাকিব কম্পিউটার এবং আকাশ কম্পিউটার, দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরেন মায়িশা খান।

রবিবার ( ২৯শে মার্চ )গোপন সংবাদের ভিত্তিতে তারা জেএসসি, এসএসসি এর সার্টিফিকেট এর নকল প্রস্তুতকরণ, নকল টিকা কার্ড তৈরি, নকল জন্ম নিবন্ধন তৈরিসহ সরকারি অফিসের সনদ নকল তৈরি করতো বলে অভিযোগ পাওয়া গেলে দুইজন স্টাফকে সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসার জন্যে পাঠানো হয়।

এসময় রাকিব কম্পিউটার জানায়, তারা ক্লাস এইট পর্যন্ত সার্টিফিকেট বানাতে পারে, কিন্তু এসএসসিরটা পাশের দোকান থেকে করা যাবে। আগে থেকেই ফোর্স নিয়ে রেডি অবস্থায় দোকান দুইটাতে হানা দেয়া হলে দুইটি দোকানেই নকল সার্টিফিকেট তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও বিভিন্ন প্রমাণক পাওয়া যায়।

দুইটি জন্মসনদ ও দুইটি সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করে নকল পাওয়া গেলে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি আইন, ১৮৬০ এর ১৭০ ধারাতে (সরকারি অফিসের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী না হয়েও সংশ্লিষ্ট কতৃপক্ষের ইমপোস্টার হিসেবে কাজ করা) অভিযুক্ত আকাশকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অভিযুক্ত রাকিবকে (এই ব্যাবসা শুরু করেছে ২ মাস) ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আকাশের বাবা একজন কৃষক, পরিবারে ৮ জন নির্ভরশীল এবং রাকিবের বাবা একজন অসুস্থ অটোচালক ও অসহায় হওয়ায়, তারা আর এরূপ হীন কাজ করবে না মর্মে জনগণ ও ম্যাজিস্ট্রেটয়ের সামনে মুচলেকা দেয়ায় তাদেরকে জেল দেয়া হয়নি। কিন্তু তারা কঠোর নজরদারিতে থাকবে এবং ভবিষ্যতে যারাই এধরনের বা যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করবে, সকলকেই একে একে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com