বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রংপুর তারাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম তারাগঞ্জ রংপুর
পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৩৫ জন খামারীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন, হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও তারাগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বাবুল, উপজেলা আওমীলীগের সহ-সভাপতি রবিউল হাসান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com