মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজবাড়ীর দৌলতদিয়ায় (৩) কেজি ৫শত গ্রাম গাঁজা সহ এক নারী ব্যবসায়ী কে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক করেছে।

Reading Time: < 1 minute

রাজবাড়ীর দৌলতদিয়ায় (৩) কেজি ৫শত গ্রাম গাঁজা সহ এক নারী ব্যবসায়ী কে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক করেছে।

রাজু আহমেদ রাজবাড়ী জেলা প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার উত্তর দৌলতদিয়া এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক বিরোধী অভিযানে (৩) কেজি (৫০০) গ্রাম গাঁজা সহ শাপলা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরের নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার ১৩ জুন রাতে তার বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃতঃ তমছের খাঁর মেয়ে শাপলা ওরফে কনা হিজড়া। এজাহার সূত্রে জানা যায়, আসামির রান্নাঘরে গাছের শুকনা পাতার স্তূপের মধ্যে রাখা একটি বড় সাদা পলিথিনে মোড়ানো ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা যাহার আনুমানিক মূল্য ৮৭,৫০০ টাকা ও একটি ছোট সাদা ডিজিটাল ওজন পরিমাপের যন্ত্র একটি ধারালো কেচি উদ্ধার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীর বিরূদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com