রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শৈলকুপায় ১ কেজি গাঁজাসহ আটক ৪

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ১ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে শৈলকুপা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শৈলকুপা থানা সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান,এসআই আসিফ, এএসআই হাকিম,এএসআই মেহেদী সঙ্গীয় ফোর্সসহ রবিবার গভীর রাতে উপজেলার গাড়াগঞ্জ লোহার ব্রীজের কাছ থেকে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে । আটককৃতরা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর(রিফুজিপাড়া)র জালাল উদ্দিনের ছেলে সাদেকুর রহমান(৪০), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মৃত শমসের মন্ডলের ছেলে জানিক মন্ডল(৪৫), শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে পিকুল হোসেন ও শৈলকুপা উপজেলার শহিদনগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ওহাব মোল্লা । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com