রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

সিসিইউতে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

Reading Time: < 1 minute

ডেক্স নিউজ:
সিসিইউতে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। খালেদা জিয়া করোনাভাইরাস নেগেটিভ হলেও তার পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিকের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন বলে চিকিৎসকরা জানান। ঢাকার এভার কেয়ার হাসপাতালে গত ২৭ এপ্রিল ভর্তি হন।হাসপাতালে ভর্তির পর গত ১৩ দিন ধরে সিসিইউতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে রেখেই কোভিড-১৯ পরবর্তী জটিলতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিএনপি নেতা ও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন।

রোববার বিকালেও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেছেন বলে জানান অধ্যাপক জাহিদ।
তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাডাম সিসিইউতে আছেন, সেখানেই তার পোস্ট কোভিড জটিলতার চিকিৎসাগুলো চলছে।”
৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে তিন বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয়। বর্তমানে তিনি জামিনে আছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com