admin
- ২০ ফেব্রুয়ারী, ২০২৩ / ১৬৪ Time View
Reading Time: < 1 minute
এম.জে সুলভ, পাবনা :
পাবনায় বেড়া,সাঁথিয়ার সীমান্তবর্তী সিএন্ড বি বাসস্ট্যান্ডে বেড়া ডায়াবেটিস সমিতির আয়োজন করা বেড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমতি পত্র না থাকায় মেলা কর্তৃপক্ষের চারজন কে আটক করেছে সাঁথিয়া উপজেলা প্রশাসন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে পাবনা জেলা প্রশাসক এর নির্দেশে অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান। মেলা পরিচালনার অনুমতি না থাকায় মেলার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এবং সকল দোকান নিম্ন পরিসরে চালু ছিলো তা তাৎক্ষণিক বন্ধ করার নির্দেশ দেন। ওয়াকিটকি ব্যাবহারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এর অনুমতির বিধান রয়েছে। কিন্তু এ মেলায় সিকিউরিটির জন্য অবাধে অনুমতি ছাড়া ওয়াকিটকি ব্যবহার করছে। এ সময় সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,এখন পর্যন্ত মেলা পরিচালনার কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া মেলা চালু করায় চার জনকে আটক করা হয়েছে। ওয়াকিটকি আমরা জব্দ করেছি। এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে। অনুমতি ছাড়া এ মেলা চালু করা যাবে না, কোনো দোকান পাট ও খোলা রাখা যাবে না। মেলা কর্তৃপক্ষ যদি আবার অনুমতি ছাড়া মেলা চালানোর চেষ্টা করে তাহলে আবার আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
Post Views: 25