বুধবার, ০৩ Jun ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

অন্তবর্তি সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
অন্তর্র্বতী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এটি এখন সময়ের দাবি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্তোরাঁয় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, অন্তর্র্বতী সরকারকে আমরা সময় দিতে চাই। তাদের যৌক্তিক সময় দেওয়া উচিত। তবে খুব বেশিও দেওয়া উচিত না, কম দিয়ে তাড়াহুড়াও করা উচিত না। যৌক্তিক সময় দিয়ে বিভিন্ন জায়গায় দলীয় প্রশাসনে বসেছিল, পুলিশে হোক, বিজিবিতে হোক, আর্মিতে হোক, বিচারাচলয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানে যেখানে যাকে বসিয়েছিল- এ দলীয় লোকগুলোকে সরিয়ে সেখানে নিরপেক্ষ লোককে বসাতে হবে।
জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, অতীতে কিছু লোক ক্ষমতায় গিয়ে, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায়, ক্ষমতা আর ছাড়তে চায় না। তখন নিজেরা ক্ষমতায় থেকেই সেখানে একটা আইন জারি করে দেয়। সে জরুরি আইন ঘোষণা করে দিল, তাহলে বেশ কিছুদিন ক্ষমতায় থাকা যায়। ওই অবস্থায় থেকে, সরকারের ওই পর্যায়ে থেকে দল তৈরি করে তারা নিজেরাই ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেছিল। এ রকম যাতে না করে। অন্তর্র্বতী সরকারকে একটা নির্দিষ্ট সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটিই এখন সময়ের দাবি। জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ড. কেরামত আলী সমাবেশে প্রধান আলোচক ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভ‚ঁইয়া, মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার। এছাড়া স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com