শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১৭

অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২ রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ১৭

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে নগরীতে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেফতারকৃতরা হলো: মোঃ নয়ন আলী (৩০), সে নগরীর রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও মৃত মন্টু আলীর ছেলে এবং রাসিক ৬ নং ওয়ার্ডের বসুয়া গ্রামের যুবলীগ কর্মী, মোঃ জাহিদুল ইসলাম (৩৬), সে শাহমখদুম থানার বড় বনগ্রাম কুচপাড়া এলাকার মোঃ শমসের আলীর ছেলে, আজিজুল ওরফে আইদুল (৫৩), সে মৃত সাইফুদ্দিনের ছেলে, একই এলাকার মোঃ গোলাম রসুল মৃত মমিন মণ্ডলের ছেলে, একই থানার হুজুরিপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সে মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং একই এলাকার যুবলীগের সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান মৃত আবুল হোসেনের ছেলে। মোঃ গোলাম রসুল, মো. শহিদুল ইসলাম ও মোঃ জিয়াউর রহমান সকলেই নগরীর কর্ণহার থানার বাতাস মোল্লা এলাকার বাসিন্দা।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, বিস্ফোরণ ঘটানো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযানে এসব গুরুতর অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলার আসামি ২জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩ জন রয়েছেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com