বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

অবাধে পাখি নিধন হুমকির মুখে জীববৈচিত্র

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা যখন ভেসে বেড়ায় আর খাল বিল জলাভূমিতে পানি কমতে শুরু করে তখনি খাদ্যের সন্ধানে দলে দলে আসতে থাকে দেশী প্রজাতির পাখি। মাছ, শামুক, পোকা-মাকড়, জলজ উদ্ভিদ ও গুল্ম এসবই পাখির প্রধান খাবার।শেরপুরের নকলা উপজেলা নদী, খাল, বিল সহ সবচাইতে বেশী জলাভূমি সমৃদ্ধ অঞ্চল বিধায় শরতের শুরুতেই এখানে দেশী ও কিছু সংখ্যক পরিযায়ী প্রজাতির পাখির আগমন ঘটে বেশী। এরই সুযোগে পাখি শিকারিরা তৎপর হয়ে উঠে। নকলা উপজেলার উরফা ইউনিয়নের সিংগা বিল, সুতিবিল, মাজাকান্দা বিল ও চিকনা বিল, গৌরদ্বার ইউনিয়নের তেঘড়িয়া বিল, পৌর এলাকার কুরশা বিল এবং পাঠাকাটা ইউনিয়নের বড়োডুবি বিল এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব বিলে দেশী
প্রজাতির নানা ধরনের বক, পানকৌড়ি, কালিম ও ঘুঘু সহ অসংখ্য পাখি ঝাক বেধেঁ খাদ্যের সন্ধানে চড়ে বেড়াচ্ছে।কিন্ত এরই মধ্যে এক শ্রেণীর পাখি শিকারির দল পাখি ধরার কাজে নেমে পড়েছে।এরা বনে বাদারে জলাভূমিতে ফাঁদ পেতে তাদের পোষা পাখিদের দিয়ে ডেকে বুনো পাখিদের ফাঁদে ফেলে ধরে। পরে এসব পাখি গ্রাম গঞ্জের হাট- বাজারে বিক্রি করে। তবে আশার কথা জেলার জীব বৈচিত্র রক্ষাকারী সংগঠণ শেরপুর বার্ড কনজাভেশন সোসাইটি, প্রকৃতি ও জীবন ক্লাব, জন উদ্যোগ, সবুজ বাংলা প্রভৃতি
স্বেচ্ছাসেবী সমিতি বিভিন্ন গ্রামগঞ্জ জলাভূমি ও চরাঞ্চলে ঘুরে পশুপাখি ধরা ও নিধন বন্ধ সেই সঙ্গে বন ভূমি বক্ষায় জনমত সৃষ্টির জন্য নিরন্তর কাজ করে যচ্ছে। তবে এ ব্যাপারে নকলা উপজেলার বার্ড কনজারভেশন সোসাইটির সদস্য গোলাম জাকারিয়া পবন জানান, সংগঠণের সদস্য হিসাবে তিনি ইতোমধ্যে জনমত
সৃষ্টি করে ও আইনের ভয় দেখিয়ে পাখি শিকারীদের হাত থেকে ৬০/৭০টি বক, ৮ /৯ টি পান কৌড়ি, ১৮ টি ঘুঘু, ২াট কালিম, ১টি ডাহুক উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দিতে পেরেছেন। তবে তার দুঃখ বানেশ্বরদী ইউনিয়নের আলিনা পাড়া গ্রামবাসীরা এ ব্যাপারে চরম বিরোধিতা করে আসছে। তারাই সেখানকার মরাকান্দা বিলে অবাধে বক সহ নানাপ্রজাতির পাখি শিকার করে থাকে।এ প্রসঙ্গে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অচিরেই মোবাইল কোর্ট মাধ্যমে এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করবেন।অপর দিকে এ বিষয়ে বন্য প্রানী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মন্জুরুল ইসলাম জানায়, এ বিষয়ে আমরা তৎপর আছি। ইতিপূর্বে পাখি শিকারীদের ধরে তাদের কাছ থেকে পাখি অবমুক্ত আমরা করেছি। তবে এ পাখি শিকার রোধ করতে মোবাইল কোর্টের চিন্তা ভাবনা আমাদেরও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com