সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

অবিলম্বে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

মামুনুর রশীদ,মৌলভীবাজার:
দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকারের অবিলম্বে পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।রোববার (৩০ জুুলাই) বিকেলে শহরের মৌলভীবাজার-সিলেট রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা বিগত সময় থেকে লক্ষ্য করছেন বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল বিরোধী দল মতকে গায়ের জোরে রাস্তা থেকে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।এখনও সেটা অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই গণতান্ত্রিক আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করা যায় না।আজকের বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক মহল সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। সরকারের পতন নিশ্চিত করে জনতার বিজয় সুনিশ্চত হবে ইনশাআল্লাহ।এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর শাখার আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা শাখার সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com