বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে-হুইপ গিনি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মিশুক ভ্যান বিতরন করা হয়েছে।২৬ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মিশুক ভ্যান বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, জেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহারিয়ার খান রাজিব সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জেলা উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ।এ সময় হুইপ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পিছিয়ে পড়া দ্ররিদ্র অসহায় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির বাস্তবায়নের মাধ্যেমে বিভিন্ন সেক্টর সহ আর্থ সামাজিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ নির্মানে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।
অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের তৃণমুল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২৫জন অসহায় দু:স্থ পরিবারের মাঝে মিশুক ভ্যান বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com