বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আইজিপি সেজে প্রতারণার মামলায় নওগাঁর এক যুবকের তিন বছরের জেল

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগা:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সেজে প্রতারণা করা মামলায় আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩০ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অন্যথায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম ওরফে আমিনুল (২৬) নওগাঁ সদর উপজেলার খাগড়া জেলেপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন তিনি। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২১ সালে আমিরুল একটি মোবাইল নম্বর থেকে তৎকালীন পুলিশ প্রধান বেনজীর আহমেদের নামে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টে আইজিপির ছবিও ব্যবহার করা হয়। ওই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে প্রতারণা করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে একই বছরের ২১ আগস্ট নওগাঁ সদর থানা-পুলিশের একটি দল আমিরুলকে আটক করে। এ সময় তাঁর মোবাইলে আইজিপির নামে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পাওয়া যায়। পরে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করে পুলিশ। ইসমত আরা আরও বলেন, মামলার সাক্ষীদের সাক্ষ্য এবং ডিজিটাল ফরেনসিক রিপোর্টে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com