মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

আইন উপেক্ষা করে শিক্ষকতা ও বাল্য বিবাহের অভিযোগ গোদাগাড়ীর কাজী আব্দুল জাব্বারেব বিরুদ্ধে

Reading Time: < 1 minute

মাসুদ রানা, রাব্বানী রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষাল বাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ আব্দুল জাব্বার। তবে তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শিক্ষকতার পাশাপাশি কাজী পেশা এবং বাল্য বিবাহের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি একই থানার সুলতানগঞ্জের বাসিন্দা।
জানা গেছে, কাজী মোঃ আব্দুল জাব্বার। তিনি মহিষালবাড়ীর মিথ্যা ঠিকানা দিয়ে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন। ১৯৯৪ সলে তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অনুপনগর গ্রামের ঠিকানা দেখিয়ে আলাতুলি, চর-অনুপনগর, চর-বাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একধিক স্থানীয়রা জানায়, গোদাগাড়ী থানার জাহানাবাদ বেড়াপাড়া গ্রামে বাল্য বিবাহ দিয়েছেন কাজী জাব্বার। ওই বিয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, কাজী আব্দুল জাব্বার উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলছেন আপনারা অবগত আছেন কণ্যার বয়স হয়নি। এরপর একটি নিকাহনামা ফর্মে ছেলে-মেয়ের ও স্বাক্ষীদের নাম ঠিকানা লিখে নিজেই বিবাহ পড়াচ্ছেন। কিন্তু বিবাহের রেজিস্ট্রার বহিতে ছেলে-মেয়ে ও স্বাক্ষীদের সহি নিচ্ছেন না। মুঠো ফোনে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮(২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর অনুচ্ছেদ ১১.১০(ক) মোতাবেক এমপিওভ‚ক্ত কোন শিক্ষক কর্মচারী একই সাথে একাধিক কোন পদে/ চাকুরীতে বা অর্থিক লাভজনক কোন পদে নিয়োজিত থাকতে পারবেন না। শিক্ষকতার পাশাপাশি কাজী পেশায় যুক্ত থাকার অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী জেলা রেজিস্ট্রার মোঃ মতিউর রহমান বলেন, সহকারী কাজীকে দিয়ে বিয়ে পড়ানো যাবে না। অনেক কাজীরা এই ধরণের অনিয়ম করছে বলে জেনেছি। বাল্য বিবাহের তথ্য প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাল্য বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কোন কাজীর বাল্য বিবাহের সাথে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা রেজিস্ট্রার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com