সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, বুধবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরের উদ্যোগে আজ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরের উদ্যোগে এই পুষ্পস্তবক অর্পণ করা।
এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন। আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক মাহমুদা কমি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নোতকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com