বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

আএমপির ২ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেলেন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সততা, দক্ষতা, শৃঙ্খলার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য।আরএমপি’র শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম এবং আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান।রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভায় আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মোঃ রাসেলুর রহমানকে কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতস্বরুপ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।এরআগে পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম গত মাসের (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নিকট হতে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) গ্রহন করেন।এ সময় আরএমপি’র কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, একজন লে. কর্ণেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com