মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

আওয়ামীলীগ’র পাল্টা মামলায় খাগড়াছড়িতে ২বিএনপি নেতা  গ্রেফতার

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আওয়ামীলীগ’র পাল্টা মামলায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে রাতভর অভিযান চালিয়ে ২বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমরাব(২৯ মে) রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ি পৌর বিএনপির ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক নেছার আলী, অপরজন ৬নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস। এ ছাড়াও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক রতন কুমার ত্রিপুরা, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার ও আমীর খানসহ একাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া জানান, বিএনপির দায়েরকৃত মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আওয়ামীলীগের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশি হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হবে। প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের অফিসের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ অন্তত ৫ জন আহত হয়।
এ ঘটনায় বিএনপি ও আওয়ামীলীগ পাল্টা-পাল্টি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com