বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আওয়ামী লীগ-বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে জিম্মি করে রেখেছে—সাবেক এমপি আব্দুর রশীদ সরকার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিকী কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার (৮ অক্টোবর) সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, গাইবান্ধা জেলার আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন। অন্যান্যদের মদ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, মাহমুদুর রহমান মুকুল প্রমুখ।সভায় আব্দুর রশীদ সরকার বলেন, জাতীয় পার্টির শাসন আমলে কোন অনিয়ম দুর্নীতি হয়নি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জনগণের বিচার ব্যাবস্হা দৌড় গড়ায় পৌঁছে দিতে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন।তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ – বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। তাই দেশের এই ক্রান্তিকালে দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। এর জন্য সকল ভেদাভেদ ভুলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নাঙ্গল মার্কায় ভোট দিয়ে গাইবান্ধার ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয়ী করতে হবে।বক্তারা; আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা কাউন্সিল ও সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com