শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে-অধ্যক্ষ আবুল কালাম আজাদ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই। তাই দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে । কিন্তু তাদের এ ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। তাই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত দেশে জ্বালাও পোড়াও করতে না পারে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে রাজ পথে থাকতে হবে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড হিন্দু পাড়া যুবসমাজের আয়োজনে “শেখ হাসিনার অঙ্গিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন।
দরবস্ত ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ, সাবেক উপজেলা যুবলীগ নেতা রুহুল আমিন সিহাব, বরিশাল হাইস্কুলের শিক্ষক নিবারন বিএসসি, ধাপেরহাট হাইস্কুলের শিক্ষক মনোরঞ্জন মাষ্টার, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক শিমুল, কোমরপুর চারমাথা হাইস্কুলের শিক্ষক উত্তম মাষ্টার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য বিনয় চন্দ্র বাবলু, সদস্য বিমলেন্দু চন্দ্র বর্মনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ আরও বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নেই। বিশ্বের সবাই এখন বাংলাদেশ নিয়ে প্রশংসা করছে। এর মূল কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com